নুরুল কবির | ১১:২৯ পিএম, ২০২১-০৮-২৩
বান্দরবানের রুমায় ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে রুমা সেনা বাহিনী। সোমবার (২৩ আগস্ট) সকালে রুমা সদর ইউনিয়নের বাচারঢেউ এলাকা থেকে সেলগুলো উদ্ধার করা হয়।
রুমা সেনাবাহিনী সুত্রে জানাযায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজের নির্দেশে মেজর মুহতাদী কামাল আহমদ এবং ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজের নেতৃত্বে ১৭ জনের একটি সেনা দল সাংগু নদী অতিক্রম করে দুর্গম বাচারঢেউ এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকায় মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল দল এসে তা নিষ্ক্রিয় করে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ পাহাড়ি জুম ল্যান্ড নামে নিজস্ব একটি স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এই এলাকাবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা নিয়োজিত রয়েছে।’
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited